advertisement
advertisement

‘বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটি’র সেমিনার ও জার্নাল প্রকাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
‘বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটি’র সেমিনার ও জার্নাল প্রকাশ

advertisement

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় ঢাকার সাভারের গৈরিকে ‘বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটি’ আয়োজন করে বিশেষ সেমিনার ও জার্নাল প্রকাশনা উৎসব। সংগঠনের সভাপতি অধ্যাপক এ কে এম শাহনাওয়াজের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমা রহমান ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি গোলাম মোস্তফা মহসিন এবং এ কে এম শাহনাওয়াজের তত্ত্বাবধানে ২৩ জন পিএইচডি ডিগ্রি অর্জনকারী।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.comপ্রকাশনা উৎসবে অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বলেন, ‘বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটি অল্প সময়ের মধ্যে দুটি জার্নাল প্রকাশ করা সত্যি আনন্দের। এত স্বল্প সময়ের মধ্যে আমরা জার্নালটি ডিওআই পেয়েছি, যা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গবেষণাপত্রের নির্ভরযোগ্যতা, সহজে শনাক্তকরণ এবং দীর্ঘ মেয়াদে অনলাইনে খুঁজে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি গবেষণার আন্তর্জাতিক যোগাযোগ ও উদ্ধৃতিযোগ্যতা বাড়াতে সহায়ক হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর