advertisement
advertisement

টাঙ্গাইলে এই প্রথম সাজাপ্রাপ্ত হলেন খান পরিবারের কোনো সন্তান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে এই প্রথম সাজাপ্রাপ্ত হলেন খান পরিবারের কোনো সন্তান

সানিয়াত খান

advertisement

প্রায় চার দশক ধরে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগে আলোচনায় ছিল টাঙ্গাইলের ‘খান পরিবার’। এসব ঘটনায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলাও হয়। তবে এত দিন কারও সাজা হয়নি। গতকাল সোমবার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় ওই পরিবারের ছোট ছেলে সানিয়াত খানের (বাপ্পা) মৃত্যুদণ্ড হয়।

ফলে প্রথমবারের মতো এই পরিবারের কোনো সন্তান সাজা পেলেন।টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফয়সাল আল মামুন গতকাল সদর উপজেলার দাইন্যা ইউপি চেয়ারম্যান রফিকুল হত্যা মামলায় ওই রায় দেন। রায়ে সানিয়াতসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন দেওয়া হয়। রফিকুল সদর উপজেলা বিএনপির সহসভাপতিও ছিলেন।খান পরিবারের উত্থানদীর্ঘদিন টাঙ্গাইলে আওয়ামী রাজনীতি দুই ভাগে বিভক্ত ছিল।

এক অংশের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শামসুর রহমান খান অপর অংশের নেতৃত্ব দিতেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর