যাত্রীর অপক্ষায় মোটরসাইকেলের চালকেরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে
ইম্পেরিয়াল এক্সপ্রেস নামের একটি এসি বাসে কক্সবাজার যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন মুজাহিদ ইসলাম। কত টাকা নিল জানতে চাইলে তিনি বলেন, ১ হাজার ৮০০ টাকা। কয়েক দিন আগেও একই বাসে ১ হাজার ৬০০ টাকায় টিকিট কেটেছিলেন বলে জানান মুজাহিদ।আজ মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে কথা হয় মুজাহিদের সঙ্গে। তিনি আরও বলেন, ‘বেশ কয়েকটি বাসের কাউন্টার ঘুরেছি।
কিন্তু এসি বাসের সব কটিই ভাড়া ১০০ থেকে ২০০ টাকা বেশি নিচ্ছে।’ আসন ও সময় পছন্দ হওয়ায় তিনি ইম্পেরিয়াল এক্সপ্রেসের টিকিট কেটেছেন বলেও জানান।জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর ২০২২ সালের আগস্টে মূল্যস্ফীতি কত হয়েছিল, এবার শঙ্কা কতটাআজ রাজধানীর সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লার সব বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
কোথাও ৫০ টাকা, কোথাও ১০০ টাকা, আবার কোথাও যাত্রীদের কাছ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।সায়েদাবাদে ইম্পেরিয়াল এক্সপ্রেসের কাউন্টারের সহকারী মো. সোহান প্রথম আলোকে বলেন, সব যাত্রী বাড়তি ২০০ টাকা দিচ্ছেন না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।