advertisement
advertisement

নিখোঁজের তিন দিন পর খালে পাওয়া গেল স্কুলছাত্রের বস্তাবন্দী মরদেহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
নিখোঁজের তিন দিন পর খালে পাওয়া গেল স্কুলছাত্রের বস্তাবন্দী মরদেহ

মো. ইসমাইল

advertisement

তিন দিন ধরে নিখোঁজ ছিল সাত বছরের শিশু ইসমাইল। স্বজনেরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন, মাইকিং করেছেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শেষ পর্যন্ত আজ মঙ্গলবার সকালে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া-সংলগ্ন একটি খালে বস্তাবন্দী অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণকে (২২) আটক করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মো. ইসমাইল (৭)।

সে মুসলিমপাড়া এলাকার আকবর হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ইসমাইল নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা প্রথমে আশপাশে খোঁজাখুঁজি করেন। স্থানীয়দের পরামর্শে পুকুরেও খোঁজা হয়। পরে ওই দিন থানায় জিডি করেন তাঁরা। তবে শিশুটির সন্ধান মেলেনি।আজ সকালে স্থানীয় কয়েকজন খালে একটি বস্তা ভাসতে দেখে কাছে যান। বস্তার ভেতরে শিশুর মরদেহ দেখতে পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।আশরাফউদ্দিন, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসন্দেহভাজন হিসেবে ওই তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর