advertisement
advertisement

সেন্ট যোসেফে বসছে ‘অষ্টম ম্যাথ ম্যানিয়া’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ
সেন্ট যোসেফে বসছে ‘অষ্টম ম্যাথ ম্যানিয়া’

advertisement

রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আগামীকাল বৃহস্পতিবার থেকে গণিতপ্রেমী শিক্ষার্থীদের অন্যতম বৃহৎ উৎসব ‘অষ্টম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৬’ শুরু হচ্ছে। যোসেফাইট ম্যাথ ক্লাবের (জেএমসি) আয়োজনে অষ্টমবারের মতো বসছে শিক্ষার্থীদের এই মিলনমেলা। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ‘অষ্টম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৬’।এবারের আয়োজনের একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে প্রথম আলো গণিত ইশকুল।

ফলে এবারের উৎসবের অন্যতম বড় আকর্ষণ হলো—‘ম্যাথ অলিম্পিয়াড’ সেগমেন্টের বিজয়ীরা সরাসরি বাংলাদেশ গণিত উৎসবের ‘আঞ্চলিক’ পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।প্রযুক্তির যুগেও ইংরেজি শেখা কেন শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এই উৎসবে প্রতিযোগীদের জন্য সর্বমোট ২২টি ভিন্নধর্মী সেগমেন্ট রাখা হয়েছে।

এর মধ্যে অফলাইনে অনুষ্ঠিত হবে ১৫টি আকর্ষণীয় ইভেন্ট, যেখানে শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা, ক্ষিপ্রতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং দলীয় সমন্বয়ের পরীক্ষা নেওয়া হবে।অফলাইন ইভেন্টগুলোর মধ্যে একক প্রতিযোগিতায় থাকছে ফাইন্ড-বেজড ও প্রুফ-বেজড ম্যাথ অলিম্পিয়াড, আইকিউ টেস্ট, হিউম্যান ক্যালকুলেটর, জেনেসিস, জ্যামিতি ড্যাশ, প্রবাবিলিটি প্রেশার, ক্র্যাক দ্য কোড, সুডোকু, রুবিকস কিউব শোডাউন, ৫ মিনিট প্রফেসর এবং ক্যালকুলাস বি।বিজয়ীরা বাংলাদেশ গণিত উৎসবের আঞ্চলিক পর্যায়ে অংশ নিতে পারবে।পাশাপাশি দলগত প্রতিযো...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর