ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন মাদ্রাসাটির তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা।
এ ছাড়া এ মামলায় হাইকোর্টের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি খালাস চেয়ে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেছেন।হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে আজ বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে চারজনের আপিল দায়ের করার তথ্য জানিয়েছেন তাঁদের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যে তিন আসামি লিভ টু আপিল করেছেন, তাঁরা হলেন জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের ও উম্মে সুলতানা ওরফে পপি।আলোচিত ওই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।