advertisement
advertisement

ইস্তাম্বুলে রুমির সন্ধানে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
ইস্তাম্বুলে রুমির সন্ধানে

হোদজাপাশা একটি পুরোনো অটোমান হামামকে পুনরুদ্ধার করে তৈরি করা সাংস্কৃতিক কেন্দ্র।

advertisement

৩০ সেপ্টেম্বর জালালউদ্দিন মুহাম্মদ রুমির জন্মদিন। ইস্তাম্বুলের হোদজাপাশায় সেমার ঘূর্ণনে রুমির দর্শনের মুখোমুখি হওয়ার সেই সন্ধ্যা হয়ে উঠেছিল ইতিহাস, আত্ম–অন্বেষণ ও নীরবতার এক অনন্য অভিজ্ঞতা।ইস্তাম্বুলে কিছু জায়গা আছে, যেখানে গেলে মনে হয়, আপনি শুধু একটি শহরের ভেতর দিয়ে হাঁটছেন না, হেঁটে চলেছেন সময়ের ভেতর দিয়ে।

কয়েক শতাব্দী পুরোনো ব্লু মস্কের মিনার, আয়া সোফিয়ার স্থাপত্য, সরু পাথরের গলি, শত বছরের গ্র্যান্ড বাজার, ইজিপশিয়ান স্পাইস বাজার, বসফরাসের নীল জল কিংবা সন্ধ্যার আলোয় শহরের সিলুয়েট—সবকিছুর মধ্যেই যেন ইতিহাসের কোনো না কোনো গল্প লুকিয়ে আছে।

ইস্তাম্বুলের সৌন্দর্য তাই শুধু চোখে দেখার নয়, কোথাও কোথাও তা অনুভব করারও।গত বছর ইস্তাম্বুল ভ্রমণের পরিকল্পনা করার সময় নিজের তালিকায় একটি বিষয় বিশেষভাবে রেখেছিলাম—সুফি সেমা বা ঘূর্ণায়মান দরবেশদের পরিবেশনা দেখা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর