advertisement
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। আজ বুধবার দুপুরে হলের প্রধান ফটকের সামনে

advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলকটি সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা নামফলক স্থাপন করা হবে।

আজ বুধবার দুপুরে হলের প্রধান ফটক থেকে শহীদ ওসমান হাদি হল নামটি সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, হলটির নাম শহীদ ওসমান হাদি হল করার দাবি উঠলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

এ কারণে হলের ফটকে আগের নাম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন প্রথম আলোকে বলেন, শহীদ ওসমান হাদি হল নামটি শিক্ষার্থীরা লিখেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর