advertisement
advertisement

আবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে, দাম বাড়াতে চায় কোম্পানিগুলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ণ
আবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে, দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

বোতলজাত তেল

advertisement

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আবার কমেছে। আর লিটারে ২ থেকে ৪ টাকা বেড়েছে খোলা সয়াবিন ও পাম তেলের দাম। গত এক সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দামও কিছুটা বেড়েছে। এ ছাড়া ব্রয়লার মুরগি ও বিভিন্ন ধরনের মাছের দাম আগের মতোই বেশি দামে স্থিতিশীল রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কল্যাণপুর নতুন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কোম্পানিগুলো কম পরিমাণে বোতলজাত সয়াবিন তেল বাজারে ছাড়ছে। ফলে তাঁরাও ডিলার বা সরবরাহকারীদের কাছ থেকে কম পরিমাণে তেলের সরবরাহ পাচ্ছেন।

ডিলাররা তাঁদের জানিয়েছেন, কোম্পানিগুলো তেলের দাম বাড়াতে চায়; এ জন্য তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে।বাজার ঘুরে দেখা যায়, খুচরা দোকানগুলোতে চাহিদা অনুসারে এক, দুই ও পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর