advertisement
advertisement

হবিগঞ্জে বাসমালিকেরা ধর্মঘট স্থগিত করলেও মানছেন না শ্রমিকেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
হবিগঞ্জে বাসমালিকেরা ধর্মঘট স্থগিত করলেও মানছেন না শ্রমিকেরা

হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট আজও অব্যাহত আছে। আজ শুক্রবার সকালে পৌর বাস টার্মিনালে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে

advertisement

হবিগঞ্জে বাসের মালিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিতের ঘোষণা দিলেও তা মানছেন না শ্রমিকেরা। যে কারণে আজও বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। তবে হবিগঞ্জ-সিলেট চলাচলকারী যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও হবিগঞ্জ-ঢাকা রুটে কয়েকটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা এবং মালিক-শ্রমিক বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ আছে। এর ফলে যাত্রীদের চলাচলে দেখা দিয়েছে দুর্ভোগ।জাহাঙ্গীর মিয়া, পরিবহন শ্রমিকবাস মালিক সমিতি ধর্মঘট করার আগে বিষয়টি আমাদের শ্রমিকদের অবগত করেনি। টার্মিনাল থেকে বাসগুলো ছেড়ে গেলে বিভিন্ন স্থানে সবার আগে শ্রমিকেরা হামলার শিকার হবেন। এর দায় কে নেবে।

আমরা ঝুঁকি নিতে চাই না।হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ বাস মালিক সমিতির কেন্দ্রীয় সমন্বয়ক শিমুল বিশ্বাসের অনুরোধে আজ থেকে আমরা পরিবহন ধর্মঘট স্থগিত করি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর