advertisement
advertisement

রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ, বিএনপির কঠোরতা কত দূর যাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ, বিএনপির কঠোরতা কত দূর যাবে

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট করে গুঁড়িয়ে দেওয়ার পর সাইনবোর্ড টানানো হয়েছিল। মিরপুর, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬

advertisement

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের পর বিএনপি অবশেষে শক্ত অবস্থানের বার্তা দিল। ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বিভিন্ন সংগঠনের ১৪ নেতাকে বহিষ্কার এবং প্রধানমন্ত্রীর নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ—একসঙ্গে এসব পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ।একজন সংসদ সদস্যকে পদত্যাগ করানোর সিদ্ধান্ত দলের অন্যদের জন্যও সতর্কবার্তা।

আশা করা যায়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যাঁরা দখল, হামলা বা চাঁদাবাজিতে জড়ান, তাঁরা সতর্ক হবেন। কিন্তু সেই বার্তা কত দিন কার্যকর থাকবে? ব্যবস্থা কত দূর যাবে, এর ধারাবাহিকতাই-বা কতটা থাকবে?

তবে আমরা আশা করব, সরকার ও দলের এই শক্ত অবস্থান অব্যাহত থাকবে।পিন্টুর বোন, নিউটনের স্ত্রী—ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক উত্থানের গল্পপ্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিপ্রশ্নগুলো উঠছে কারণ, রাড্ডার ঘটনা বিচ্ছিন্ন নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর