পণ্য দেখছেন ক্রেতা
রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুই দিনব্যাপী লাইফস্টাইল এক্সিবিশন ‘IDLC পূর্ণতা উৎসব ft আড্ডা চলে’। দেশের ১০২টি সৃজনশীল উদ্যোগের অংশগ্রহণে আয়োজিত এই উৎসব শুধু কেনাকাটার আয়োজন নয়; বরং উদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের নিয়ে তৈরি হয়েছে আড্ডা, বিনোদন ও দেশীয় সৃজনশীলতার এক মিলনমেলা।আজ ২ অক্টোবর থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ৩ অক্টোবর পর্যন্ত।
দুই দিনের উৎসবে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন ফ্যাশন, হোম ডেকোর, গয়না, খাদ্যপণ্যসহ বিভিন্ন ক্যাটাগরির দেশীয় উদ্যোগের পণ্য ও সৃজনশীল কাজ। পাশাপাশি থাকছে আড্ডা, আলাপচারিতা ও বিনোদনের নানা আয়োজন।পণ্য দেখছেন ক্রেতা‘আড্ডা চলে’র আগের আয়োজনগুলোর ধারাবাহিকতায় এবারের আয়োজনের মূল আকর্ষণও উদ্যোক্তা ও ক্রেতার সরাসরি সংযোগ।
এখানে পণ্য কেনাবেচার পাশাপাশি উদ্যোক্তাদের গল্প, সৃজনশীলতা ও কাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকছে দর্শনার্থীদের জন্য।আয়োজকদের ভাষ্য, ‘আড্ডা চলে’ শুধু একটি মার্কেটপ্লেস নয়; এটি একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অভিজ্ঞতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।