advertisement
advertisement

নদী, মাটি আর মানুষের গান নিয়ে ছায়ানটে ‘গান অবিরাম’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
নদী, মাটি আর মানুষের গান নিয়ে ছায়ানটে ‘গান অবিরাম’

ছায়ানট আজ আয়োজন করে লোকগানের অনুষ্ঠান ‘গান অবিরাম’

advertisement

বাংলার লোকজ ঐতিহ্য, মাটি ও মানুষের জীবনবোধের নানা অনুষঙ্গকে ধারণ করে ছায়ানট সংস্কৃতি-ভবনে অনুষ্ঠিত হয়েছে ‘গান অবিরাম (লোকসংগীত)। আজ শুক্রবার বেলা ১১টা থেকে ছায়ানট সংস্কৃতি-ভবনের নিচতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনী অংশ নেন। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে সবাই জড়ো হতে থাকেন ছায়ানটের আঙিনায়।

লোকসংগীতের বহমান ধারা সামনে রেখে সাজানো এ আয়োজনে উঠে আসে বাংলার প্রকৃতি, নদী, মাটি, মানুষের জীবন, প্রেম-বিরহ ও আধ্যাত্মিক অনুভবের নানা রূপ। পরিচিত লোকগানের সুরে মুখর হয়ে ওঠে ছায়ানট সংস্কৃতি-ভবনের পরিবেশ। আয়োজনে পরিবেশিত হয় ‘আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে’, ‘ধন্য ধন্য বলি তারে’, ‘নিশা লাগিল রে’ এবং ‘মিলন হবে কত দিনে’-এর মতো জনপ্রিয় গান।

পাশাপাশি গাওয়া হয় ‘পরের জাগা পরের জমিন’ এবং ‘প্রাণ সখী রে, ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে’।লোকজ জীবনের সঙ্গে নদী ও প্রকৃতির নিবিড় সম্পর্কও প্রতিফলিত হয় আয়োজনের গানে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর