advertisement
advertisement

ছুটির দিনে কাজে দ্বিগুণ টাকা, বসকে রোস্ট করার সুযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
ছুটির দিনে কাজে দ্বিগুণ টাকা, বসকে রোস্ট করার সুযোগ

প্রতীকী ছবি

advertisement

ভারতের চণ্ডীগড়ের ২৫ বছর বয়সী উদ্যোক্তা প্রাথম জিন্দাল। তিনি তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কিছু ব্যতিক্রম নিয়ম তৈরি করেছেন যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ছুটির দিনে কেউ কাজ করলে তাঁকে দ্বিগুণ বেতন দেন তিনি। আবার কর্মীদের তাঁর সঙ্গে মজা করার, এমনকি তাঁকে ‘রোস্ট’ করার সুযোগও রয়েছে।সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের প্রতিষ্ঠানের কর্মপরিবেশ নিয়ে একটি পোস্ট দেন জিন্দাল।

সেখানে তিনি জানান, প্রচলিত কর্মক্ষেত্রের সংস্কৃতি থেকে কিছুটা ভিন্নভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে চান তিনি। তাঁর মতে, অনেক কর্মক্ষেত্রেই কঠোর বস, অতিরিক্ত চাপ ও অস্বাস্থ্যকর প্রতিযোগিতার কারণে কাজের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে।জিন্দাল লিখেছেন, ‘আমি আমার দলকে আমাকে নিয়ে মজা করার সুযোগ দিই। মাস শেষে পার্টির জন্য টাকা খরচ করি। প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ খোলাখুলি আলোচনা করি।

দৈনন্দিন কার্যক্রমের চেয়ে কনটেন্ট নিয়ে বেশি কাজ করি।’ছুটির দিনে কাজ করার বিষয়েও জিন্দালের অবস্থান স্পষ্ট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর