advertisement
advertisement

হাজার জীবনের টিকিট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
হাজার জীবনের টিকিট

বই হওয়া উচিত আমাদের ভেতরের জমাট বরফ-সাগর ভাঙার কুড়াল!

advertisement

ঢাকার জ্যামে দুই ঘণ্টা আটকে আছেন বাসের জানালার ধারে। হাতে ফোন, আঙুল সমানে স্ক্রল করছে। ইনফিনিটি স্ক্রল, যার কোনো শেষ নেই, সীমা নেই। একটা ভিডিও, তারপর আরেকটা, তারপর কার বিয়েতে কে কী পরেছে—হেনতেন নানা বিষয়। বাস থেকে নামার সময় টের পেলেন, দুই ঘণ্টা তো গেল, অথচ মাথায় কিছুই নেই।এবার অন্য একটা দৃশ্য ভাবুন। একই জ্যাম, একই বাস, কিন্তু হাতে একটা পুরনো পেপারব্যাক।

বাইরে হর্ন বাজছে আর ভেতরে আপনি তখন মিসির আলি কিংবা মাসুদ রানার সঙ্গে কোনো অদ্ভুত রহস্যের পিছু ছুটছেন। জ্যাম একই থাকল, বদলে গেল আপনার ভেতরটা। বিজ্ঞান বলছে, এই বদল শুধু মনের ভালো লাগার ব্যাপার নয়, বরং তার ছাপ পড়ে শরীর আর মস্তিষ্কেও।সে কারণেই বোধহয় বিজ্ঞানী কার্ল সাগান বইকে বলেছিলেন জাদুর প্রমাণ। তাঁর যুক্তিটা ছিল অদ্ভুত সুন্দর: একটা বই খুললে কয়েক হাজার বছর আগের কেউ যেন আপনার মাথার ভেতর কথা বলতে শুরু করে।

অথচ তাকে কোনোদিন চোখেও দেখেননি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর