শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। খুলনা জিলা স্কুল, খুলনা। ৩ অক্টোবর ২০২৬
খুলনার সুন্দরবনসংলগ্ন দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে প্রিয়ন্ত রায়। ভর্তি হয়েছে খুলনার সরকারি ব্রজলাল কলেজে। গ্রাম থেকে শহরে এসে একটি মেসও ঠিক হয়েছে। তবে মেসে উঠে এখনো ক্লাস শুরু করতে পারেনি প্রিয়ন্ত। এরই মধ্যে যোগ দিয়েছে শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে।
বাবা পরিতোষ রায়ের সঙ্গে খুব ভোরে বাড়ি থেকে রওনা হয়ে ঘণ্টা তিনেক পর অনুষ্ঠানস্থলে পৌঁছায় প্রিয়ন্ত। পরিতোষ রায় বলেন, ছেলে কোনোভাবেই এই আয়োজন মিস করতে চায়নি। তার অনেক বন্ধু এসেছে। ভোরে বাড়ি থেকে ইজিবাইকে প্রথমে বাজুয়া, এরপর পশুর নদ পার হয়ে ভ্যানে এবং পরে বাসে খুলনার রূপসায় আসেন তাঁরা। সেখান থেকে রূপসা নদী পার হয়ে পৌঁছান খুলনা জিলা স্কুলে। পরিতোষ রায় বলেন, ‘আসতে পথে অনেক কষ্ট হয়েছে।
তবে এখানকার উৎসবমুখর আয়োজন দেখে ভালো লাগছে।’ প্রিয়ন্তর মতো দীর্ঘপথ পাড়ি দিয়ে অনেক শিক্ষার্থীই এসেছিল সংবর্ধনা অনুষ্ঠানে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।