advertisement
advertisement

কঠিন সময় বদলে দিয়েছে বাঁধনকে, জানালেন নিজেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
কঠিন সময় বদলে দিয়েছে বাঁধনকে, জানালেন নিজেই

আজমেরী হক বাঁধন

advertisement

আজমেরী হক বাঁধনবাঁধনের মতে, জীবনের বিভিন্ন সময় কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। সেই সময় থেকে তিনি নানা অভিজ্ঞতা অর্জন করেছেন। এই মুহূর্ত তাঁকে বদলে দিয়েছে। সেসব উপলব্ধির কথা জানিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সেখানে তিনি লিখেছেন, ‘কোনো একটি দরজা বন্ধ হয়ে যাওয়া মানেই সবকিছুর শেষ নয়; বরং সেখান থেকেই আরও সুন্দর ও অর্থবহ নতুন সম্ভাবনার শুরু হতে পারে।’ বাঁধন তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন অসংখ্য নতুন দরজা খুলে দেন সৃষ্টিকর্তা—যেগুলো অনেক সময় আমাদের কল্পনার চেয়েও সুন্দর ও অর্থবহ। আপনি কি এটা বিশ্বাস করেন?

আমি করি।’আজমেরী হক বাঁধনএই অভিনেত্রী এটাও মনে করেন, জীবনের অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে কখনো কখনো বহু মুহূর্তকে শেষ বলে মনে হয়, অথচ সেগুলোই কখনো কখনো অসাধারণ কিছুর সূচনা করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর