গত দুই দশকে বাংলাদেশ সরকার ডিজিটালাইজেশনে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা ও প্রকল্পের অধীনে তৈরি হয়েছে সফটওয়্যার, পোর্টাল, মোবাইল অ্যাপ, ডেটাবেজ ও ডিজিটাল সেবা। নাগরিকের কিছু সেবা অনলাইনে এসেছে এবং সরকারি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনেক কাজও সফটওয়্যারনির্ভর হয়েছে। এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এখন প্রশ্ন শুধু আর কী কী সফটওয়্যার তৈরি করতে হবে, তা নয়।
প্রশ্ন হলো, সরকারি সফটওয়্যারগুলো কোন জাতীয় আর্কিটেকচার, প্রযুক্তিগত মানদণ্ড ও অভিন্ন নীতির ভিত্তিতে তৈরি হবে।এসব বিষয় আগে নির্ধারণ না করে নতুন নতুন সফটওয়্যার তৈরি করা হলে ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, তথ্য বিনিময় ও বিভিন্ন সিস্টেমের সমন্বয়ের খরচ বাড়তে পারে। পরে সফটওয়্যার পরিবর্তন বা পরিমার্জনও ব্যয়বহুল হতে পারে।
সফটওয়্যার প্রকৌশলে ভবিষ্যতের এ ধরনের ব্যয় ও জটিলতাকে প্রযুক্তিগত দায় বা টেকনিক্যাল ডেট বলা হয়।সরকারি প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন প্রযুক্তিতে সফটওয়্যার তৈরি করবে, এটি স্বাভাবিক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।