মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি
ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভে ফুঁসছে বহু মানুষ, নানা রাজ্যে নানান প্রশ্নে।
এই অস্থির আবহে দেশজুড়ে চলা বিভিন্ন গণ–আন্দোলন ও প্রতিবাদের সব তথ্য এক জায়গায় সংকলিত করতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ‘সত্যাগ্রহ’ নামে এক ওয়েবসাইট চালু করলেন।আজ শনিবার সেই ওয়েবসাইট চালু করে রাহুল বলেন, দেশবাসী যাতে তাঁদের প্রতি ঘটে যাওয়া যাবতীয় অন্যায় ও অবিচারের অভিযোগ জানাতে পারেন, সবার কাছে পৌঁছে দিতে পারেন, প্রতিবাদ নথিবদ্ধ করতে পারেন, সেটাই এই ওয়েবসাইটের কাজ।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সত্যাগ্রহ’ নামের এই ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটের ঘোষণা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সেই সঙ্গে ‘সত্যাগ্রহ: সংঘর্ষ জোড়ো, ভারত জোড়ো’ নামে এক ভিডিও বার্তাও তিনি পোস্ট করেন।মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকীর পরের দিন এই প্ল্যাটফর্ম চালু করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।