advertisement
advertisement

গ্রেপ্তার শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতেও জমি দখলের অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
গ্রেপ্তার শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতেও জমি দখলের অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

advertisement

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে এবার নিজ এলাকায় কোটি টাকার ওয়াক্‌ফ এস্টেট ও সাধারণ মানুষের জমি জবরদখলের অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার সালেহপুর মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সর্বস্তরের জনগণ ও মুসল্লিরা এমন অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ঢাকা ও সারা দেশে নানা অপকর্মে বিতর্কিত শাহরিয়ার মাহমুদ নোয়াখালী সদরের দক্ষিণ সালেহপুর গ্রামে অবস্থিত তিনটি প্রধান ধর্মীয় প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার ওয়াক্‌ফ সম্পত্তি বেআইনিভাবে দখল করে রেখেছেন।

প্রতিষ্ঠানগুলো হলো দক্ষিণ সালেহপুর জামে মসজিদ ওয়াক্‌ফ এস্টেট, দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা ওয়াক্‌ফ এস্টেট এবং দক্ষিণ সালেহপুর হামিদুলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ওয়াক্‌ফ এস্টেট।কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসংবাদ সম্মেলনে উত্থাপিত লিখিত অভিযোগ ও নথিপত্র অনুযায়ী, আদালতের স্থগিতাদেশ ও ওয়াক্‌ফ প্রশাসনের কোনো তোয়াক্কা না করে শাহরিয়ার মাহমুদ ওয়াক্‌ফ এস্টেট ও সাধারণ মানুষের সম্পত্তি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি, টয়লেট ও স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর