advertisement
advertisement

চট্টগ্রাম বন্দরের ৯টি কনটেইনারে কী ধরনের রাসায়নিক রয়েছে, ধ্বংস করতে কোথায় নেওয়া হচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
চট্টগ্রাম বন্দরের ৯টি কনটেইনারে কী ধরনের রাসায়নিক রয়েছে, ধ্বংস করতে কোথায় নেওয়া হচ্ছে

চট্টগ্রাম বন্দরে মজুত করে রাখা রাসায়নিক সরানো হচ্ছে

advertisement

২০০৩ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে এসেছিল এক কনটেইনার থিনার। দাহ্য এই রাসায়নিক ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় সেটি আর খালাস নেয়নি আমদানিকারক। এরপর বছর গড়িয়েছে। একের পর এক জাহাজ এসেছে-গেছে, বন্দরের চেহারাও বদলেছে। কিন্তু কনটেইনারটি পড়ে ছিল সেখানেই।অবশেষে ২৩ বছর পর শনিবার সেই কনটেইনার বন্দর থেকে বের করা হয়েছে। গন্তব্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ।

সেখানে একটি কারখানায় পরিবেশসম্মত উপায়ে রাসায়নিকটি ধ্বংস করা হবে।শুধু ওই থিনার নয়, একই সঙ্গে বন্দর থেকে সরানো হয়েছে আরও আট কনটেইনার বিপজ্জনক রাসায়নিক। সব মিলিয়ে ৯ কনটেইনারে রয়েছে প্রায় ১৫১ টন থিনার, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও মিথানল।কাস্টমসের তথ্য অনুযায়ী, সবচেয়ে পুরোনো চালানটি থিনারের। দুটি কনটেইনারে থাকা মোট ৩২ দশমিক ৩০ টন থিনারের একটি এসেছিল ২০০৩ সালে, অন্যটি ২০১৬ সালে।

প্রায় ৫০০ কেজি নাইট্রিক অ্যাসিডের একটি কনটেইনার আসে ২০১৪ সালে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর