২০২৬ সালে দিবা শাখায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী ছাত্রীর বয়স ১ জানুয়ারি ২০২৬ সালে ১০ থেকে ১১ বছরের মধ্যে হতে হবে
২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম শ্রেণির পাশাপাশি ষষ্ঠ ও নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভর্তিসংক্রান্ত নিয়মাবলি বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করা যাবে।শিক্ষাপ্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। হলি ক্রস উচ্চবালিকা বিদ্যালয় শুধু বাংলা মিডিয়াম।
এখানে ইংরেজি ভার্সন ও মিডিয়াম নেই।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তির আবেদন ফরম আগামী ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিদ্যালয়ের অফিসে পাওয়া যাবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন ফরম বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করতে হবে। ভর্তিসংক্রান্ত নিয়মাবলিও এই সময়ের মধ্য সংগ্রহ করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।