অলংকরণ: এস এম রাকিবুর রহমান
কিছুই চাই না দেবী, ধন্য মানি যা আছে বরাতে,শুধু চাই আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে—ঈশ্বরী পাটনীর কথা সেই কবে কখন একদারেখেছিল শোনা যায় জগদ্ধাত্রী দয়ালু অন্নদা।তবু কেন ব্যর্থ হয় বারবার দেবীদত্ত বর,অন্নকষ্টে শিশু মরে আজও কেন পথের উপর!অভুক্ত ইথিওপিয়া, গাজা থেকে সোনার বাংলায়আরেকটি লাশের লোভে শকুনেরা থাকে অপেক্ষায়?যে তুমি পার্বতী, উমা, মতান্তরে তুমিই অন্নদা!তোমার ত্রিশূল-বজ্র-তির-ধনু খড়্গ আর গদাএবার শরতে যেন বধ করে মনিষ্যি–অসুরযাদের চক্রান্তে কাঁদে পৃথিবীতে শত ক্ষুধাতুর।দুধমাখা ভাতগুলো কাকে খাবে আর কতকাল,খোকারা আঙুল চুষে দেখে যাবে বানানো আকাল!
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।