advertisement
advertisement

কিয়েভে জার্মান চ্যান্সেলরের সফরের পরপরই গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
কিয়েভে জার্মান চ্যান্সেলরের সফরের পরপরই গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা

ইউক্রেনের কিয়েভে নিপ্রো নদীর ওপর নর্দান ব্রিজে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র

advertisement

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের আকস্মিক কিয়েভ সফরের মধ্যে আজ রোববার ইউক্রেনের রাজধানীতে বড় হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে নর্দান ব্রিজ নামে গুরুত্বপূর্ণ একটি সেতুতেও হামলা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে ফ্রিডরিখ মের্ৎস কিয়েভে পৌঁছানোর পরপরই শহরজুড়ে হামলার সাইরেন বেজে ওঠে। রুশ ড্রোন হামলার সতর্কতা জানিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

কিছুক্ষণ পর কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রুশ হামলায় নর্দান ব্রিজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিপ্রো নদীর ওপর নির্মিত এ সেতু শহরের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সাম্প্রতিক দিনগুলোতে নদীটির ওপর নির্মিত আরও কয়েকটি সেতুতে হামলা হয়েছে।বার্তা আদান–প্রদানের বিভিন্ন অ্যাপের চ্যানেলে প্রকাশিত ছবিতে সেতুটির ওপর ক্ষেপণাস্ত্র আঘাত হানতে এবং সেখান থেকে আগুনের গোলা উঠতে দেখা গেছে।

কিয়েভে এখন দিন-রাত হামলা চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর