advertisement
advertisement

বিরামপুরে নারী তিরন্দাজদের তির-ধনুকের দক্ষতায় মুগ্ধ দর্শকেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
বিরামপুরে নারী তিরন্দাজদের তির-ধনুকের দক্ষতায় মুগ্ধ দর্শকেরা

প্রতিযোগিতায় তির নিক্ষেপ করছে নারী তিরন্দাজদের একটি দল। বিরামপুর, দিনাজপুর। ৪ অক্টোবর ২০২৬

advertisement

সবুজে ঘেরা গ্রামে বিশাল খেলার মাঠ। সেই মাঠে কিশোরী থেকে মাঝবয়সী নারীরা। এক হাতে বাঁকা ধনুক আর আরেক হাতে সুচালো তির। দৃষ্টিসীমার ৫০ ফুট দূরে পুঁতে রাখা কলাগাছে। বাঁকানো ধনুক থেকে তির ছুড়তেই বিদ্যুৎ–গতিতে গিয়ে বিঁধছে কলাগাছে। আর এই দৃশ্য দেখে শত শত নারী–পুরুষ ও শিশু–কিশোরের করতালি ও হর্ষধ্বনিতে মুখর গোটা মাঠ।

ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ, আত্মরক্ষার সামাজিক কৌশল আর বন্য প্রাণী শিকারে হাতের তৈরি দেশীয় অস্ত্র হিসেবে তির-ধনুক ব্যবহারের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুড়ি কবরস্থান মাঠে আজ রোববার দিনব্যাপী হয়ে গেল তির-ধনুক প্রতিযোগিতা। ধানজুড়ি আদিবাসী স্পোর্টিং ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ধানজুড়ি মিশন এলাকার মানজি পরিষদের আওতায় ১২টি দল অংশ নেয়।

প্রতিটি দলে ৫ জন করে মোট ৬০ জন তিরন্দাজ অংশ নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর