সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। পাশে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ অন্য কর্মকর্তারা। বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ৪ অক্টোবর ২০২৬
আপাতত দেশের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই সরকারের প্রাথমিক লক্ষ্য বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, তরুণদের দক্ষতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বেকার ভাতা চালুর বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
আজ রোববার দুপুরে রাজধানীর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন এ কথা বলেন।
বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশে কর্মসংস্থান বাড়াতে আগামী ডিসেম্বর থেকে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও ক্যারিয়ার ফেয়ারের’ প্রাথমিক কার্যক্রম শুরু হচ্ছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, পর্যায়ক্রমে দেশব্যাপী বিভাগীয় ও জেলা পর্যায়ে এটি সম্প্রসারিত করা হবে।শ্রমবাজারের চাহিদা ও জোগানকে এক জায়গায় সংযুক্ত করাই ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের’ মূল কাজ হবে বলে সংবাদ সম্মেলনে জানান উপদেষ্টা মাহদী আমিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।