advertisement
advertisement

আয়নাবাজি: দক্ষিণ কোরিয়ায় থেকেই আদালতে আত্মসমর্পণ, পরে ধরা পড়ল জালিয়াতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
আয়নাবাজি: দক্ষিণ কোরিয়ায় থেকেই আদালতে আত্মসমর্পণ, পরে ধরা পড়ল জালিয়াতি

ফিরোজ আলম শাওন

advertisement

দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছিলেন খুলনার দিঘলিয়া উপজেলার বরুইতলা সেনহাটির বাসিন্দা ফিরোজ আলম শাওন। অথচ আদালতের নথিতে দেখা গেল, তিনি মারামারির মামলায় আত্মসমর্পণ করে দেশে জামিন নিয়েছেন। পরে জানা গেল, শাওন আদালতে যাননি; তাঁর বদলে হাজির করা হয়েছিলেন অন্য একজনকে। কয়েক মাস পর বিষয়টি আদালতের নজরে এলে বেরিয়ে আসে জামিন জালিয়াতির ঘটনা।

‘আয়নাবাজি’ চলচ্চিত্রের মূল চরিত্র শরাফত করিম আয়না (চঞ্চল চৌধুরী) টাকার বিনিময়ে অন্যের হয়ে জেল খাটেন। তবে এ ঘটনা হুবহু সে রকম না হলেও অন্য একজনকে শাওন সাজিয়ে জামিন নেওয়া হয়েছে। ঘটনাটিকে অনেকটা জামিন নিতে আদালতে আয়নাবাজি বলা চলে।এ ঘটনায় গত ৬ আগস্ট খুলনা সদর থানায় মামলা হয়। মামলায় অন্যের পরিচয়ে প্রতারণা এবং জাল কাগজপত্র আসল হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়।

এতে শাওনকে প্রধান আসামি, তাঁর আইনজীবী সরদার শাহজাহান আলীকে দ্বিতীয় আসামি এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর