advertisement
advertisement

তৃণমূল ছেড়ে এবার বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
তৃণমূল ছেড়ে এবার বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক

advertisement

পশ্চিমবঙ্গের শূন্য আসনে আসন্ন রাজ্যসভা নির্বাচনে অভিনেত্রী কোয়েল মল্লিককে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তিনি কলকাতার প্রখ্যাত অভিনেতা রঞ্জিৎ মল্লিকের মেয়ে। দীর্ঘদিন ধরে রঞ্জিৎ মল্লিকের পরিবার নিজেদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছিল। এর আগে গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের চারটি শূন্য আসনে তৃণমূল কংগ্রেস চারজনকে প্রার্থী করে।

তাঁরা হলেন পুলিশের সাবেক আইজি রাজীব কুমার, সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী এবং অভিনেত্রী কোয়েল মল্লিক। মার্চ মাসের নির্বাচনে এই চার প্রার্থীই জয়ী হন।গত ৬ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন কোয়েল মল্লিক। তবে কোনো অধিবেশনে যোগ দেওয়ার আগেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় ধরনের বিপর্যয় ঘটে।

নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলে ভাঙন শুরু হয় এবং তৈরি হয় নানা উপদল।সেই রাজনৈতিক পরিস্থিতির মুখে পড়ে তৃণমূলের রাজ্যসভার তিন সদস্য সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব দল থেকে পদত্যাগ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর