মো. শুকুর আলী
‘মাদক আমার জীবন ধ্বংস করেছে। আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমাকে জেল দিন, গ্রেপ্তার করুন,’ নীলফামারীর সৈয়দপুর থানায় এসে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন মো. শুকুর আলী (৩০)। তিনি সৈয়দপুর নিচু কলোনি এলাকার নবাব আলীর ছেলে।গতকাল রোববার নিজ থেকেই সৈয়দপুর থানায় উপস্থিত হন শুকুর আলী। পরে পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আজ সোমবার তাঁকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।পুলিশের ভাষ্য, ১০ বছর ধরে শুকুর আলী বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছিলেন। মাদক সেবনে প্রতিদিন তাঁর এক হাজার টাকার বেশি খরচ হতো। এলাকার মাদকসেবীদেরও তিনি মাদক সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।ছেলের মাদকের টাকার জোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী বাবা নবাব আলী। তিনি বলেন, ‘ছেলের নেশার জন্য আমি সব হারিয়েছি।
সমাজে এখন দাম দেয় না কেউ।’ তিনি বলেন, শুকুরের দুই নাবালক সন্তান লজ্জায় স্কুলে যেতে চায় না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।