advertisement
advertisement

যে গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
যে গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বাঁ থেকে মার্কিন বিজ্ঞানী কার্ল ডাইসারোথ এবং দুই জার্মান বিজ্ঞানী পিটার হেগেম্যান ও গেওর্গ নাগেল

advertisement

এমন একটা এককোষী শৈবাল আছে, যেটা আলো দেখলে সাঁতরে আলোর দিকে চলে যায়। ক্ল্যামাইডোমোনাস নামের এই ক্ষুদ্র জীবটা নিয়ে নব্বইয়ের দশকের শুরুতে কাজ করছিলেন জার্মান গবেষক পিটার হেগেমান।

তাঁর প্রশ্ন ছিল খুব সোজা, আলো পড়ার সঙ্গে সঙ্গে এত দ্রুত কীভাবে এই শৈবালের ভেতরে বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হয়?এই ছোট্ট প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই কয়েক দশক পরে বিজ্ঞানীরা এমন একটা প্রযুক্তি তৈরি করেছেন, যেটা দিয়ে মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষকে আলো দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। এই পদ্ধতির নাম অপ্টোজেনেটিকস।

আর এই কাজের জন্যই ২০২৬ সালের ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পেয়েছেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল।আইডিয়াটা অবশ্য আরও পুরোনো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর