advertisement
advertisement

সামনে কি তাহলে তারাও টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
সামনে কি তাহলে তারাও টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে

টেস্ট চ্যাম্পিয়নশিপে থাকতে পারে আফগানিস্তানও

advertisement

যত দিন যাচ্ছে, ততই জনপ্রিয়তা পাচ্ছে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ক্রিকেটের এই সংস্করণে রোমাঞ্চও বেড়েছে আগের চেয়ে। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ানোর ইঙ্গিত মিলেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, ১২ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রক্রিয়া প্রায় শেষ দিকে।দল বাড়ানোর খবর দিলেও দীর্ঘ মেয়াদে টেস্টের অস্তিত্ব টিকিয়ে রাখতে দলসংখ্যা কমানোর বিষয়ে নিজের আগের অবস্থানেই অনড় তিনি।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিভিন্ন ক্রিকেট বোর্ড পরবর্তী ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) চূড়ান্ত করার শেষ ধাপে রয়েছে। তার মধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে।২০১৯ সালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে ৯টি দল অংশ নেয়। দুই বছরের চক্রে প্রতিটি দল অন্তত দুই ম্যাচের মোট ৬টি সিরিজ (৩টি হোম ও ৩টি অ্যাওয়ে) খেলে।

পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল খেলে ফাইনালে।তবে ২০২৯-৩১ চক্রের প্রস্তাবিত নতুন মডেলে গত তিন আসরের কোনোটিতেই না খেলা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করে একটি করে ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের সুযোগ রাখার সম্ভাবনা আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর