advertisement
advertisement

সিআইডি পরিচয়ে সোনার দোকানে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩ জন কারাগারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
সিআইডি পরিচয়ে সোনার দোকানে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩ জন কারাগারে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

advertisement

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয় দিয়ে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি সোনার দোকানে ঢুকে অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি দেখানোর মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।কামাল হোসেন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. এজাজুল হক আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত রিমান্ড শুনানির জন্য আগামী রোববার দিন ঠিক করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।কারাগারে যাওয়া তিন আসামি হলেন এস এম মোস্তাক আহমেদ (৬৫), মো. হাসান শেখ (৩৮) ও মো. আবুল কালাম আজাদ (৫২)।মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকার ‘আর্শীবাদ’ নামের একটি সোনার দোকানে আসামিরা জোর করে ঢোকেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর