সম্পাদকীয়
জন্মনিবন্ধন একজন নাগরিকের জীবনের অন্যতম মৌলিক রাষ্ট্রীয় নথি। শিক্ষা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চাকরি, ব্যাংকিংসহ নানা নাগরিক সেবায় এর প্রয়োজন হয়। অথচ এই গুরুত্বপূর্ণ নথিতেই নিবন্ধন কার্যালয়ের ভুলে ‘ক্জ্ক্ল্জ্’, ‘লক্জ্ক্’, ‘দতককা’ কিংবা ‘LJKLJF’-এর মতো উদ্ভট নাম উঠে আসছে। এই ভুলের ব্যাপকতা এতটাই দেখা যাচ্ছে যে এটিকে নিছক কারিগরি ত্রুটি বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
এটি রাষ্ট্রীয় সেবাব্যবস্থার সুস্পষ্ট ব্যর্থতা।উদ্বেগের বিষয় হলো, এই ব্যর্থতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বছরের পর বছর বিপুলসংখ্যক নাগরিককে একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে নতুন জন্মনিবন্ধন হয়েছে ৫৩ লাখ ২৪ হাজারের বেশি। একই সময়ে নতুন ও পুরোনো মিলিয়ে জন্মনিবন্ধন সংশোধন হয়েছে প্রায় ৩৫ লাখ।
গত বছর জন্ম ও মৃত্যুনিবন্ধন সংশোধন হয়েছে প্রায় ৭৯ লাখ ১৭ হাজার।প্রশ্ন হলো, এত বিপুলসংখ্যক সংশোধন কেন?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।