advertisement
advertisement

লংমার্চের কর্মসূচি ঘোষণা করতে আগামীকাল সোয়াবিতে সমাবেশ ডেকেছেন পিটিআই নেতা সোহেল আফ্রিদি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
লংমার্চের কর্মসূচি ঘোষণা করতে আগামীকাল সোয়াবিতে সমাবেশ ডেকেছেন পিটিআই নেতা সোহেল আফ্রিদি

সংবাদ সম্মেলনে কথা বলছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহেল আফ্রিদি। ২৫ সেপ্টেম্বর

advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আগামীকাল ১১ অক্টোবর সারা দেশ থেকে পিটিআইয়ের নেতা–কর্মীদের সোয়াবি ইন্টারচেঞ্জে আসার আহ্বান জানিয়েছেন।

সেখানে সেদিন পিটিআই তাদের লংমার্চের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা করেছে।সোয়াবি ইন্টারচেঞ্জ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াবি জেলায় অবস্থিত।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পিটিআই নেতা-কর্মী ও সমর্থকেরা।

এর অংশ হিসেবে লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে।৪ অক্টোবর লংমার্চ শুরুর পর থেকে এর যাত্রাপথের পরিকল্পনায় একাধিকবার পরিবর্তন আনা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর