রবিন দাস
দুই দফায় এক নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে হাজির হওয়ার পর ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্স জানিয়েছে, তাদের ব্যাটসম্যান রবিন দাস এখন আর ক্লাবের সঙ্গে যুক্ত নন। ২৪ বছর বয়সী রবিনের জন্ম লন্ডনে। তবে তাঁর বাবা বাংলাদেশি, বাড়ি সুনামগঞ্জে। ২০২২–২৩ বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে ২ ম্যাচ খেলেছেন।গত জুলাইয়ে রবিনের বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়।
মেট্রোপলিটন পুলিশ জানায়, ২০২৪ সালের মার্চ মাসে ব্রিকস্টনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন—এমন অভিযোগ পাওয়ার পর ২০২৫ সালের আগস্ট মাসে রবিনকে গ্রেপ্তার করা হয়।বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ইনার লন্ডন ক্রাউন কোর্টের কাঠগড়ায় হাজির করা হয় রবিনকে। ২০২৮ সালের জানুয়ারি মাসে পাঁচ দিনব্যাপী বিচারকাজ শুরুর আগে তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।চলতি মৌসুমে এসেক্সের মূল দলে মাত্র একটি ম্যাচ খেলেছেন রবিন।
গত ২১ জুলাই মিডলসেক্সের বিপক্ষে মেট্রো ব্যাংক ওয়ানডে কাপ ম্যাচে ২৯ রান করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।