advertisement
advertisement

সাজেকে দুপুর থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
সাজেকে দুপুর থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ

সাজেক

advertisement

রাঙামাটির সাজেকে আজ শনিবার দুপুর ১২টা থেকে টানা ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটি নামে দুটি সংগঠন এই কর্মসূচির ডাক দিয়েছে।

সংগঠন দুটির নেতারা অবরোধের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা প্রথম আলোকে বলেন, ‘জেএসএস (সন্তু লারমা) সদস্যদের সাজেকে অবস্থান এবং সাধারণ মানুষকে হুমকির প্রতিবাদে সাজেক এলাকায় ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরাতে হবে।

নয়তো আন্দোলন আরও জোরদার করা হবে।’সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটি সূত্রে জানা গেছে, সংগঠন দুটির উদ্যোগে গত বৃহস্পতিবার সাজেকের মাচালং উজো বাজারে এক বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর