advertisement
advertisement

সাফারি পার্কের চুরি হওয়া লেমুর ফিরিয়ে আনার বিষয়ে তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
সাফারি পার্কের চুরি হওয়া লেমুর ফিরিয়ে আনার বিষয়ে তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। গতকাল শুক্রবার দুপুরে তোলা

advertisement

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর ভারতের একটি বেসরকারি চিড়িয়াখানায় থাকার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তদন্ত শেষ হলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।গতকাল শুক্রবার দুপুরে দাপ্তরিক সফরের অংশ হিসেবে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন করেন মন্ত্রী।

বেলা দুইটার দিকে পরিদর্শন শুরু করে সাড়ে তিনটার দিকে তিনি শেরপুরের উদ্দেশে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম ও বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।ভারতের চিড়িয়াখানায় থাকা লেমুর ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘লেমুর আনার ক্ষেত্রে সমস্যা আছে। আবার এটা যে ওখানে চলে গেল কেমনে, এটাও বুঝলাম না।’আবদুল আউয়াল আরও বলেন, ‘এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন (তদন্ত) চলতেছে।

আমরা আশা করি, যখন ইনভেস্টিগেশন শেষ হবে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর