advertisement
advertisement

প্রাণীদের চোখে কখনো পৃথিবীটা দেখেছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
প্রাণীদের চোখে কখনো পৃথিবীটা দেখেছেন

প্রতীকী

advertisement

পৃথিবীটা কি সত্যিই শুধু মানুষের? শহরের ব্যস্ত সড়কে ছুটে চলা মানুষের ভিড়, কংক্রিটের উঁচু ভবন, নতুন সড়ক কিংবা শিল্পকারখানার বিস্তার দেখে হয়তো এমনটাই মনে হয়। কিন্তু এই পৃথিবীর গল্পে মানুষ একা নয়।

গাছের ডালে থাকা পাখি, মাঠে চরে বেড়ানো গরু, পথের ধারে আশ্রয় খোঁজা কুকুর কিংবা গভীর বনে টিকে থাকার লড়াই করা বন্য প্রাণী—সবাই এই পৃথিবীরই বাসিন্দা।তবু মানুষের ক্রমবর্ধমান চাহিদা আর উন্নয়নের দৌড়ে তাদের পৃথিবী প্রতিদিন একটু একটু করে সংকুচিত হচ্ছে। বন কেটে তৈরি হচ্ছে শহর, জলাশয় ভরাট হয়ে উঠছে আবাসন, গাছের জায়গায় দাঁড়াচ্ছে ভবন।

আমরা যাকে উন্নয়ন বলছি, একটি পাখির কাছে সেটিই হয়তো হারিয়ে যাওয়া বাসা, একটি বন্য প্রাণীর কাছে হারিয়ে যাওয়া বন, আর পথপ্রাণীর কাছে নিরাপদ আশ্রয়টুকু হারিয়ে ফেলা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর