মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা নিদাল হাসানের এ ছবি ২০১২ সালে প্রকাশ করেছিল মার্কিন কর্তৃপক্ষ
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সরাসরি সম্প্রচার করা হবে। গুলি করে কার্যকর করা হবে তাঁর মৃত্যুদণ্ড। সাধারণ মানুষ পর্দায় তা সরাসরি দেখতে পারবেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা বিবিসিকে বলেন, মার্কিন বাহিনীর ১৩ জন নিরস্ত্র সেনাকে গুলি করে হত্যার দায়ে নিদালের এ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুডে এ ঘটনা ঘটেছিল।এর আগে গত সপ্তাহে পেন্টাগন নিদালের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে ঘোষণা দেয়। ৬০ বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের এটাই প্রথম ঘটনা হতে যাচ্ছে।গতকাল বৃহস্পতিবার পিট হেগসেথ বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, সাধারণ মানুষ নিদাল হাসানের মৃত্যুদণ্ডের ঘটনা সরাসরি দেখতে পারবেন।
মানুষের বোঝা উচিত, এমন কর্মকাণ্ডের (তাঁর হত্যাকাণ্ড) পরিণাম কত ভয়ানক।’ মার্কিন সম্প্রচারমাধ্যম ‘রিয়াল আমেরিকাস ভয়েস’কে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, একদল সেনা গুলি করে (ফায়ারিং স্কোয়াডে) নিদালের মৃত্যুদণ্ড কার্যকর করবেন।নিদালের এভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি হেগসেথ নিজে সুপারিশ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অনুমোদন করেন বলে জানান পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।