advertisement
advertisement

গত ১০ বছরে বাংলাদেশ থেকে অস্কারে যাওয়া সিনেমাগুলো কোথায় দেখবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
গত ১০ বছরে বাংলাদেশ থেকে অস্কারে যাওয়া সিনেমাগুলো কোথায় দেখবেন

‘খাঁচা’ সিনেমার পোস্টার

advertisement

প্রতিবছরই অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে একটি সিনেমা পাঠানো হয়। গত এক দশকে এই তালিকায় যুক্ত হয়েছে নানা ধরনের গল্প ও নির্মাণশৈলীর ১০টি সিনেমা। এর মধ্যে কান চলচ্চিত্র উৎসরে প্রশংসিত সিনেমা যেমন রয়েছে, তেমনি দর্শকপ্রিয় সিনেমাও রয়েছে। আন্তর্জাতিক উৎসবে আলোচিতসহ গত ১০ বছরে বিভিন্ন স্বাদের সিনেমা অস্কারে পাঠানো হয়েছে।

২০১৭ থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশের হয়ে অস্কারের প্রতিযোগিতায় অংশ নেওয়া সিনেমাগুলো কোথায় কীভাবে দেখবেন?‘খাঁচা’ সিনেমার পোস্টার১. ‘খাঁচা’—২০১৭ আখতারুজ্জামান ইলিয়াসের গল্প অবলম্বনে নির্মিত ‘খাঁচা’ বাংলাদেশের হয়ে ৯০তম অস্কারে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানো হয় ২০১৭ সালে। সিনেমাটি পরিচালনা করেন আকরাম খান। এতে অভিনয় করেছিলেন জয়া আহসান, আজাদ আবুল কালাম। এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে।

‘ডুব’ সিনেমার পোস্টার২. ‘ডুব’—২০১৮ এটি ছিল ইরফান খানের বাংলাদেশে অভিনয় করা প্রথম সিনেমা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর