সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া এই ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে টাকা তুলতে গিয়েছিলেন ক্রিল ল্যান্ডার। ওই ব্যক্তিকে খুঁজছে পুলিশ
জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে তাঁর ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি চুরির মালামাল উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মালামাল উদ্ধারের চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।গত বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাচ্ছিলেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। তখন ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে তিনি তাঁর ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে যান। টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি ও তাঁর ব্যাগ নেই।
পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কেউ নন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।