ম্যাট রেনশ
একটুর জন্য কতকিছু হয়নি।ম্যাট রেনশর ১৯০ রানের ইনিংসটাও এমনই। ৩৯৭ বলের ইনিংস, ২১টি চার, একটা ছক্কা। তাতে হলো অনেক কিছুই। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৯০ রান। যার জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা করেছে ১ উইকেটে ২৭।আবার হলো না যেটা, তার আক্ষেপও কম নয়। রেনশর ডাবল সেঞ্চুরি! ডারবানে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া খেলতে নেমেছিল ৬ উইকেটে ১৮৭ রান নিয়ে।
প্রথম দিন খারাপ আলোর কারণে খেলা হয়েছিল মাত্র ৬৫.২ ওভার। রেনশর সঙ্গে ক্রিজে ছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। দুজনের অপরাজিত জুটিতে তখন ৬৩ রান।কিন্তু ইনিংসের আসল গল্প শুরু আসলে গতকালই। অস্ট্রেলিয়া এক সময় ছিল ৬ উইকেটে ১২৪ রানে। ব্যাটিংয়ের পুরোনো রোগ আবার মাথাচাড়া দিয়েছিল। ডারবানের উইকেটে প্রথম দিনে ছিল বাড়তি বাউন্স আর সিমের নড়াচড়া। সেই রোগ সারাতে রেনশকে ডাক্তারের ভূমিকায় নামতে হলো।ভূমিকাটা রেনশর জন্য নতুন নয়।
এর আগে টেস্টে তাঁর একমাত্র সেঞ্চুরি ২০১৭ সালের জানুয়ারিতে, সিডনিতে পাকিস্তানের বিপক্ষে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।