advertisement
advertisement

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে অনেকে আহত, ফ্লাইট চলাচল ব্যাহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে অনেকে আহত, ফ্লাইট চলাচল ব্যাহত

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের হামলার দাবি করার পর, ৮ অক্টোবর ২০২৬

advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার বিস্ফোরণে অনেক মানুষ আহত হয়েছেন। বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। দুই প্রত্যক্ষদর্শী এবং ঘটনা সম্পর্কে জানেন, এমন দুই ব্যক্তির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি বিস্ফোরণের দৃশ্য দেখেছেন। এরপর বিমানবন্দরের ভেতরে মাটিতে বেশ কয়েকজন মানুষকে আহত অবস্থায় পড়ে থাকতেও দেখেছেন।

এ ছাড়া ১২টির বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা গেছে। সৌদি সরকারের সংবাদমাধ্যম দপ্তর এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আজকের বিস্ফোরণ সম্পর্কে জানতে চেয়েছিল রয়টার্স। তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, রিয়াদের এক বাসিন্দা অন্তত দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

তাঁর ভাষ্য, বিস্ফোরণের শব্দে রাজধানী কেঁপে ওঠে।সব ফ্লাইট বাতিল বা ঘুরিয়ে দেওয়াফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো বাতিল করা হয়েছে।একপর্যায়ে বিমানবন্দরের ওপর শুধু একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর