হাইকোর্ট ভবন
বিয়ের সময় কিংবা বিয়ে বজায় রাখার শর্ত ছাড়া শুধু ব্যবসার জন্য অর্থ দাবি করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ‘যৌতুকের’ সংজ্ঞায় পড়ে না—এক রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। ‘মো. রাসেল উদ্দিন বনাম রাষ্ট্র ও অন্য একজন’—ফৌজদারি এক আপিলে দেওয়া রায়ে এমন পর্যবেক্ষণ এসেছে।
যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় রাসেল উদ্দিনের ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল বিচারিক আদালতের রায়ে। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। গত ৩ আগস্ট বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ আপিল মঞ্জুর করে রাসেলকে খালাস দিয়ে রায় দেন।
১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ রোববার প্রকাশ করা হয়।আদালতে আপিলকারীর (রাসেল উদ্দিন) পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আল রেজা মো. আমির।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।