স্মার্ট ইনহেলার মূলত বিশেষ সেন্সরযুক্ত একটি যন্ত্র, যা ব্লুটুথের মাধ্যমে মুঠোফোনের নির্দিষ্ট অ্যাপের সঙ্গে যুক্ত থাকে
ফুসফুসের রোগে আক্রান্ত অনেকেই ইনহেলার ব্যবহার করেন। তবে সময়মতো ওষুধ গ্রহণ ও সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহারের বিষয়টি অনেকের জন্য কঠিন। এ সমস্যা সমাধানে প্রচলিত ইনহেলারের সঙ্গে যুক্ত হয়েছে স্মার্ট প্রযুক্তি, যা ওষুধ গ্রহণের তথ্য সংরক্ষণ করে নির্ধারিত সময়ে ব্যবহারের কথা মনে করিয়ে দিতে পারে।স্মার্ট ইনহেলার মূলত বিশেষ সেন্সরযুক্ত একটি যন্ত্র, যা ব্লুটুথের মাধ্যমে মুঠোফোনের নির্দিষ্ট অ্যাপের সঙ্গে যুক্ত থাকে।
ফলে কখন ও কতবার ইনহেলার ব্যবহার করা হয়েছে, তা অ্যাপের মাধ্যমে দেখা যায়। কিছু স্মার্ট ইনহেলার ওষুধ গ্রহণের সময় মনে করিয়ে দেওয়ার পাশাপাশি ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও নির্দেশনা দিতে পারে।নিয়মিত ওষুধ গ্রহণের কথা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি স্মার্ট ইনহেলারে সংরক্ষিত তথ্য দেখে ওষুধ গ্রহণে অনিয়ম হচ্ছে কি না, সেটিও বোঝা যায়।
আবার কিছু যন্ত্র ইনহেলার ব্যবহারের সময় ভুল হলে সেটা শনাক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারে।কোন সময় বা পরিস্থিতিতে ইনহেলার বেশি ব্যবহার করতে হচ্ছে, তা পর্যবেক্ষণ করেও রোগী নিজের শারীরিক অবস্থার পরিবর্তন সম্পর্কে ধারণা পেতে পারেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।