রোজ ম্যাকাইভার
রোজ ম্যাকাইভারনিউজিল্যান্ডে জন্ম। মাত্র দুই বছর বয়সে বিজ্ঞাপনে কাজ শুরু, তিন বছর বয়সে সিনেমায় অভিনয়। শৈশবেই ক্যামেরার সামনে দাঁড়ালেও হলিউডে নিজের অবস্থান তৈরি করতে অভিনেত্রী রোজ ম্যাকাইভারকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। গত ১০ অক্টোবর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৮৮ সালের এই দিনে নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্ম নেওয়া রোজ ম্যাকাইভার ৩৮–এ পা দিলেন। জেনে নিতে পারেন তাঁর ক্যারিয়ারের নানা ঘটনা।
রোজ ম্যাকাইভারের পুরো নাম ফ্রান্সেস রোজ ম্যাকাইভার। শিল্পী মা অ্যানি কনি ও আলোকচিত্রী বাবা ম্যাক ম্যাকাইভারের ঘরে তাঁর বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তাঁর; ব্যালে ও জ্যাজ নাচও শিখেছেন। মাত্র দুই বছর বয়সে বিজ্ঞাপনে কাজ শুরু করেন। ১৯৯৩ সালে জেন ক্যাম্পিয়নের ‘দ্য পিয়ানো’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।
একসময় জন্মভূমি থেকে চলে আসেন হলিউডে।রোজ ম্যাকাইভার‘আরও হলিউডসুলভ হতে হবে’নিউজিল্যান্ডে কাজ করার অভিজ্ঞতা নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমানোর পর রোজের সামনে খুলে যায় নতুন সম্ভাবনা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।