বাবা সৈয়দ আবেদ আলীর সঙ্গে ছেলে সৈয়দ সোহানুর রহমান
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমানের (সিয়াম) চার বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।আজ বৃহস্পতিবার সকালে ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি এম তারিকুল কবীরের আদালত এই রায় ঘোষণা করেন।দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই রায়ের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে সোহানুরকে। এ ছাড়া তাঁর নামে জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা করা হয়েছে ।সোহানুর রহমান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে আলোচিত সংস্থাটির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে। তিনি একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন।
তবে ২০২৪ সালের জুলাই মাসে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।সোহানুর রহমানের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলাটি করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।