advertisement
advertisement

ডার্ক ওয়েবে দেশের ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ, ঝুঁকিতে ১৫ খাত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
ডার্ক ওয়েবে দেশের ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ, ঝুঁকিতে ১৫ খাত

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্যানেল আলোচকেরা

advertisement

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে ‘বাংলাদেশ সাইবার রেজিলিয়েন্স ব্রিফিং ২০২৬’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ব্রেইন স্টেশন–২৩ পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগ সাইবারস্টেশন। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এ সেমিনারে বাংলাদেশের ডার্ক ওয়েবে ছড়িয়ে থাকা তথ্যের বিষয়ে প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

এতে ব্যাংকিং, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সরকার ও শিক্ষাঙ্গনের প্রায় ১৫০ প্রতিনিধি, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীরা অংশ নেন। সেমিনারে জানানো হয়, দেশের ১৫টি খাতের ৭৬৭টি ডোমেইন পর্যালোচনা করে প্রায় সবগুলোরই ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে পাওয়া গেছে। অন্তত ১৭ হাজার ৩৬২ ব্যবহারকারীর লগইন তথ্য এবং ১৮ লাখের বেশি ব্যবহারকারীর রেকর্ড ছড়িয়ে থাকার প্রমাণ মিলেছে।

সাইবারস্টেশনের দাবি, এসব পরিসংখ্যান সর্বনিম্ন হিসাব; প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর