অবসরোত্তর ছুটিতে থাকা সহকারী পুলিশ সুপার মো. ফখরুদ্দীন ভূঞা
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ পৌনে দুই কোটি টাকার সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে অবসরোত্তর ছুটিতে থাকা সহকারী পুলিশ সুপার মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের ময়মনসিংহ জেলা সমন্বিত কার্যালয়ে মামলা দুটি রুজু করা হয়। দুদকের উপসহকারী পরিচালক ইব্রাহিম খলিল বাদী হয়ে মামলা দুটি করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে মামলার নথি ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দুদকের ময়মনসিংহ জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, গতকাল মামলা শেষে আজ আদালতে মামলার নথি পাঠানো হয়েছে। আসামিরা পলাতক।মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রথম মামলায় আসামি করা হয়েছে ফখরুদ্দীন ভূঞা (৫৯) ও তাঁর স্ত্রী জাহানারা খানমকে (৫৫)।
জাতীয় পরিচয়পত্রে এই দম্পতির স্থায়ী ঠিকানা দেওয়া আছে ময়মনসিংহ নগরের সাউথ বাউন্ডারী রোডে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।