advertisement
advertisement

৫২ বছর বয়সে তৃতীয় সন্তান, অভিনেত্রী বললেন, ‘ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
৫২ বছর বয়সে তৃতীয় সন্তান, অভিনেত্রী বললেন, ‘ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে’

হিলারি সোয়াঙ্ক। রয়টার্স

advertisement

হলিউডের দুবারের অস্কারজয়ী অভিনেত্রী হিলারি সোয়াঙ্কের পরিবারে আসছে নতুন অতিথি। ৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের এক দিন পর, ১৫ অক্টোবর নিউইয়র্কে প্রকাশ্যে দেখা গেল অভিনেত্রীকে। এ সময় তাঁর বেবি বাম্পের ছবি নজর কেড়েছে ভক্তদের।এদিন নিউইয়র্কে ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’-তে অংশ নেওয়ার পর অনুষ্ঠানস্থল থেকে বের হতে দেখা যায় সোয়াঙ্ককে।

পরনে ছিল স্লিভলেস টপ, নিচু কোমরের মাতৃত্বকালীন জিনস ও রঙিন বোনা কার্ডিগান। লাল রঙের ব্যাগ এবং নেভি ব্লু রঙের হিল তাঁর সাজে যোগ করেছিল আলাদা মাত্রা।হিলারি সোয়াঙ্ক। রয়টার্স এর আগের দিন, ১৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওর মাধ্যমে তৃতীয় সন্তান আসার খবর জানান অভিনেত্রী। ভিডিওতে তাঁর স্বামী ফিলিপ স্নাইডার এবং তিন বছর বয়সী যমজ সন্তান আয়া ও ওমকেও দেখা যায়। চারজনের শরীরেই ছিল জ্বলজ্বলে রঙিন কাঠি।

অন্ধকারে নাচতে নাচতে পরিবারের আনন্দঘন মুহূর্ত উদ্‌যাপন করেন তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর